ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

ভারতে বড় বোনকে বিয়ে করতে এসে ছোট বোনকে অপহরণ!

ads

এসেছিলেন বড় বোনকে বিয়ে করতে কিন্তু কনের বয়স আইন মোতাবেক না হওয়ায় হানা দেয় পুলিশ। এতে রাগে একপর্যায়ে কনের ছোট বোনকে অপহরণ করে পালিয়েছে এক বর। এই ঘটনা ভারতের। ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, ভারতের মধ্যপ্রদেশের মুরিনা জেলায় পোরসা থানার এক এলাকায় ঘটেছে এই ঘটনা। নাবালিকার বিয়ে হচ্ছে এমন খবর পেয়ে স্থানীয় পুলিশ মহিলা ও শিশু উন্নয়ন বিভাগ ওই বিয়ে বাড়িতে গিয়ে হাজির হয়।


ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, কনের পরিবারকে বোঝানোর পর পুলিশ নাবালিকা কনেকে থানায় নিয়ে আসে। কিন্তু এসবের মধ্যেই নাবালিকার সিঁথিতে সিঁদুর তুলে দেয় বর। পুলিশ প্রশাসন নাবালিকাকে মেডিক্যাল পরীক্ষা করিয়ে সেন্টারে ভর্তি করিয়েছে।


এদিকে পুলিশ বড় বোনকে নিয়ে এলেও অন্যদিকে বর তার এক আত্মীয়াকে নিয়ে হাজির হয় কনে পক্ষের বাড়িতে। এরপর একরকম জোর করেই কনের ছোট বোনকে বিয়ে করবে বলে তুলে নিয়ে যায়। পুলিশের কাছে এই খবর আবার এলে তল্লাশি অভিযান চালিয়ে অপহৃত মেয়েকে উদ্ধার করে। এছাড়া বরকে সহায়তা করা আত্মীয়াকে গ্রেফতার করেছে পুলিশ। তবে বর পলাতক। অপহরণ ও বাল্য বিবাহ বিবাহ আইনে পুলিশ বরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

ads
ads
ads

Our Facebook Page